ইটবাড়িয়ায় ইউপি সদস্য পদপ্রার্থীকে প্রতিপক্ষের হামলা

আপডেট : ১৪ জুন ২০২২, ১১:২৩ পিএম

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হাবিব রাজার ওপরে হামলা হয়েছে। তাকে বেদম মারধর করে রাস্তার পাশে ফেলে রাখা হয়। 

মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে আটটায় ওই ওয়ার্ডের কেন্দ্র শারিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই হামলার  জন্য জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল মার্কার মামুন গাজী ও ফুটবল মার্কার মনির মাতবরকে অভিযুক্ত করেছেন আক্রান্ত মোরগ মার্কার হাবিব রাজা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

আক্রান্ত প্রার্থীর সর্মথকরা জানান, সকাল থেকে ভোটগ্রহণ শুরু তাই কেন্দ্র পরিদর্শন শেষে বাড়িতে ফেরার পথে প্রথমে প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল মার্কার প্রার্থী মামুন গাজীসহ তার লোকজন হামলা চালায়। পরে যোগ দেয় ফুটবল মার্কার প্রার্থী মনির মাদবরের লোকজন। এদের কিলঘুসিসহ বেদম মারধরে হাবিব রাজা বাঁচাতে পার্শ্ববর্তী ডোবায় ঝাঁপিয়ে পড়লে সেখানেও হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে আরও ৪-৫ জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আক্রান্ত প্রার্থীর জনসমর্থনের ঈর্ষান্বিত হয়ে ও তার সমর্থক ভোটারদের মাঝে আতংক সৃষ্টির জন্যই হামলা হয়েছে বলে দাবি তাদের।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো মূল্যে নির্বাচনের পরিবেশ শান্ত ও সুন্দর রাখা হবে। 


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর