মাদকসেবন ও চাঁদাবাজির অভিযোগে তিন যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২২, ০৬:১৯ পিএম

সাতক্ষীরার তালায় মাদকসেবন ও চাঁদাবাজির অভিযোগে জেলা ও উপজেলা যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জুন) ভোরে উপজেলার মেলাবাজার ও রহিমাবাদ এলাকা থেকে দুইজন ও পুরাতন সাতক্ষীরা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান ও বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমান সাঈদ এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জেহাদ ফখরুল আলম খান জানান, উপজেলা যুবদলের দুই নেতা মির্জা আতিয়ার রহমান ও সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের ফেনসিডিল সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। নিজ নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। 

এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আইনুল ইসলামকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুরাতন সাতক্ষীরার হাটখোলা মোড়ের একটি ফার্মেসিতে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন তিনি।

আরও পড়ুন: মারপিটের মামলায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন কারাগারে

চাঁদা না পেয়ে ওই ফার্মেসিতে হামলা চালিয়ে মালিক ইমাদুল ইসলামকে গুরুতর আহত করে আইনুল ইসলামের লোকজন। 

বিশ্বজিৎ অধিকারী আরও জানান, এ ঘটনায় রাতেই আইনুল ইসলামসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এসজে 
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর