মরদেহ উদ্ধার, লাশের সাথে মিললো শুকনো গাঁজা

আপডেট : ১৬ জুন ২০২২, ০৪:৩৬ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে ৪ থেকে ৫ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশের পড়নে শার্ট ও লুঙ্গি আছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একলাসুর রহমান। তিনি জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় স্থানীয়রা কেউ নিশ্চিত করতে পারছেন না। নিহতের পেটে ধারালো অস্ত্রের চিহ্ন আছে। এছাড়াও লাশের কাছে থেকে কিছু শুকনো গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জামাদি পাওয়া গেছে।

তিনি আরো জানান, দীঘলকান্দি গ্রামের স্থানীয়রা প্রথম লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ পচে যাওয়ার দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকরা পাট খেতে গিয়ে লাশটি দেখতে পায়।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে ডাকাত দলের দুই সদস্য আটক, অস্ত্র উদ্ধার

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর