নারীর স্বামী ও শাশুড়ি সেজে লাশ রেখে পালালো দুইজন

আপডেট : ১৭ জুন ২০২২, ০৯:৫৮ এএম

সাভারের আশুলিয়ায় গৃহবধূর লাশ রেখে হাসপাতালে থেকে পালিয়ে গেছেন কথিত স্বামী ও শাশুড়ি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করলেও পালিয়ে যাওয়া দুইজনকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার বেসরকারি নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রিকশা করে এক নারীর নিথর দেহ নিয়ে আসেন দুইজন। চিকিৎসকের সন্দেহ হলে পুলিশে ফোন দিতে বললে তারা কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের রেজিস্টারে দেখায় যায়, পলাতক স্বামী ও শাশুড়ি দেয়া মতে, নিহতের নারী নাম শিফা মনি। বয়স ১৯ বছর।

আরও পড়ুন: বন্যায় সারাদেশ থেকে বিচ্ছিন্ন সুনামগঞ্জ

image


পিবিআই ঘটনাস্থলে এসে আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা নিহত নারী হয়তো জাতীয় পরিচয়পত্র করা হয়নি। নিহতের শরীরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।


একাত্তর/আরএ

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর