ভৈরবে রাইস মিল ভেঙে নদীতে, দুই শ্রমিক নিখোঁজ

আপডেট : ১৯ জুন ২০২২, ০৩:৩৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে অবস্থিত একটি রাইস মিল ভেঙে পড়ে মিলের দুইজন শ্রমিক নিখোঁজ হন। 

রোববার (১৯ জুন) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিখোঁজ দুই শ্রমিকের নাম শরীফ ও মুস্তাকিম। তাদের বাড়ি বাজিতপুর উপজেলায়। 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে ভৈরব বাজারঘাট থেকে দুই শত ফুট দূরে অবস্থিত রাইস মিলটির মেঘনা নদীর পাড়ের অংশ ভেঙে নদীতে পড়ে। 

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুই সদস্য ও ভৈরব ফায়ার সার্ভিসের দুই সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। 

উদ্ধার অভিযান চলমান থাকলেও প্রবল স্রোতের কারণে এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেননি ডুবুরি দল।

ইতোমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান সবুজ ও সহকারী কমিশনার (ভূমি) জুলহাজ হোসেন সৌরভ ঘটনাস্থল পরিদর্শন করেন।


একাত্তর/জো 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর