১০ মিনিটের ঝড়ে ১৫ ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট : ১৯ জুন ২০২২, ০৮:৫৯ পিএম

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে ১০ মিনিটের ঝড়ে একটি মাদ্রাসাসহ প্রায় ১৫টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। কিছু গাছপালার ডালপালা ভেঙে রাস্তায় পড়ে যোগাযোগ ব্যাহত হয়। ট্রান্সমিটারসহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে।

এদিকে হঠাৎ এই ঝড়ে সাধারণ মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। 

স্থানীয়রা জানায়, রোববার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে হঠাৎ একটি ঝড়ো হাওয়া উত্তর মমিনপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যায়।

১০ মিনিটের ওই ঝড়ে মোস্তফা বিশ্বাস, খালেক বিশ্বাস, মোতালেব বিশ্বাস, লিটন বিশ্বাস, গোলাম রাব্বী, নিজাম উদ্দিন বিশ্বাস, খবির উদ্দিন বিশ্বাস, কবির বিশ্বাস, ফরিদ দফাদার, ফিরোজ সাজ্জাল, বশির সিকদার এবং শহিদুল ইসলাম সিকদারসহ ১৫টি পরিবারের ঘর বিধ্বস্ত হয়েছে।

এরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এছাড়া ঝড়ে মোমেলা জাহান হাফেজী মাদ্রাসার চল উড়িয়ে নিয়ে গেছে।

ঝড়ে বিদ্যুতের ট্রান্সমিটারসহ ৮ খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বেশকিছু গাছপালার ডাল ভেঙে পড়ে গ্রামটি যোগাযোগ ব্যাহত হয়।

কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সালাউদ্দিন পিকু জানান, দশটার মত ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া ও গাছের ডালপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: মাল্টার ভেতর ইয়াবা পাচারকালে যুবক আটক

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন জানান, খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলীদের সেখানে পাঠিয়েছেন। বিস্তারিত ক্ষয়ক্ষতি নিরূপণের পর ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।


একাত্তর/আরএ

একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর