নারায়ণগঞ্জের ব্যবসায়ী সেলিম হত্যায় দুই জনের যাবজ্জীবন

আপডেট : ২০ জুন ২০২২, ০৩:১৭ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর দুইজনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

সোমবার (২০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। 

যারা সাজা পেয়েছেন তারা হলেন- মোহাম্মদ আলী ও মোহাম্মদ ফয়সাল। আর যারা খালাস পেলেন তারা হলেন- সোলেমান ও আলী হোসেন। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. জাসমিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরী আসামিদের কাছ থেকে পাওনা টাকা আনতে যান। ওই টাকা আত্মসাৎ করতে আসামিরা তাকে হত্যা করে হাত-পা বেঁধে ঝুটের গুডাউনে বস্তায় ভরে মরদেহ মাটিতে পুঁতে রাখে। 

কিন্তু ঘটনার ১১ দিনের মাথায় মরদেহের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

পরে ১১ জনের সাক্ষ্য শেষে আদালত দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের স্ত্রী ও মামলার বাদি রেহেনা আক্তার জানান, আসামিদের মৃত্যুদণ্ড না হওয়া অপ্রত্যাশিত। তারা উচ্চ আদালতে আপিল করবেন। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর