পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৭ কেজি’র পাঙ্গাশ মাছ

আপডেট : ২১ জুন ২০২২, ০৫:০২ পিএম

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ ধরা পরেছে যার ওজন প্রায় ২৭ কেজি।

মঙ্গলবার (২১ জুন) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে জাল ফেলে জেলে মমিন হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই পাঙ্গাশ মাছটি ধরা পরে। 

পরে মাছটিকে দৌলতদিয়া বাজারের রওশন এর আড়তে নিলে উৎসুক জনতার যেন আগ্রহের শেষ নেই। মাছটিকে দেখতে একে একে জড়ো হন আড়তে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীদের উন্মুক্ত ডাকে ১৫ শত টাকা কেজি দরে মাছটিকে মোট ৪০ হাজার ৫০০ টাকায় কিনে নেন দৌলতদিয়ার সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা।

সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, বিশাল আকৃতির এই পাঙ্গাশ মাছটিকে পনেরশ টাকা কেজি দরে কিনে নেওয়ার পরে ষোলশ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪৩ হাজার দুইশো টাকায় বিক্রি করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকতা মো. টিপু সুলতান বলেন, নদীতে পানি বেড়ে যাওয়ায় বড় মাছগুলো ধরা পরছে। এই মাছগুলো খুবই সুস্বাদু। এত বড় মাছ পেয়ে স্থানীয় জেলেদের মুখে হাসি ফুটছে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, তিন চার মাস মাছ না পাওয়ায় জেলেরা অনেক ধার-দেনায় পড়েছিলো। এখন সেই দেনা থেকে মুক্ত হতে পারবেন তারা।

একাত্তর/ এনএ   

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
শীত মৌসুমের শুরুতে নদীতে পানি কমে আসায় এই সময়ে মাছ ধরা পড়ে প্রচুর। বিশেষ করে নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর