মেহেরপুরে ৬৬ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:০১ পিএম

মেহেরপুরে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুন) বেলা একটার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হুদা মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।

উদ্বোধনের পর প্রতি ব্যক্তিকে ৪০৫ টাকার বিনিময়ে ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল দেওয়া হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে বিলুপ্ত প্রজাতির তক্ষক উদ্ধার

সারাদেশে ১ কোটি পরিবারের মধ্যে মেহেরপুর জেলায় এবার ৬৬ হাজার পরিবার এ সুবিধা ভোগ করবেন। আগামী ঈদুল আযহা পর্যন্ত চলবে এ বিক্রয় কার্যক্রম।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর