কাঁঠালবাড়ির জনসমাবেশে জনমানুষের স্রোত

আপডেট : ২৫ জুন ২০২২, ০১:০৫ পিএম

পদ্মা সেতু উদ্বোধনের পরই আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে ভোর থেকেই কাঁঠালবাড়িতে সভাস্থলে হাজার হাজার মানুষ এসে সমবেত হতে শুরু করেছে। জনসভাস্থল ও এর আশপাশের এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। 

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাটে এ জনসভার আয়োজন করা হয়েছে। সমাবশে ১০ লাখেরও বেশি মানুষ যোগ দিতে এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের গ্রাম ও ইউনিয়ন থেকে। 

ভোর থেকেই এ অঞ্চলের জেলাগুলো থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হওয়া শুরু করেন। সকাল ৭টার দিকে হাজার হাজার মানুষ সভাস্থলে ঢুকতে শুরু করে। মহাসড়কে সাত কিলোমিটার পথ হেটে সভাস্থলে আসে তারা।

বেশিরভাগ মানুষই বিভিন্ন জেলার দূরদূরান্ত থেকে বাস-ট্রাক মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ভরে সমাবেশে এসেছে। নদী পথে আসছে হাজার হাজার মানুষ। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক লঞ্চ নিয়ে জনসভাস্থলে হাজার হাজার মানুষ হাজির হয়েছে সেখানে। 

বিভিন্ন স্লোগান দিয়ে, ঢাকঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট সংলগ্ন জনসভা মাঠে দিকে এগিয়ে যায় সাধারণ মানুষ। কাঁঠালবাড়িতে সমাবেশে আসার পথে বিভিন্ন রাস্তায় ৭৮ কিলোমিটার দূর থেকে যানজট শুরু হয়ে যায়। 

কাঁঠালবাড়ির জনসভাস্থল এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ পুরো এলাকা জুড়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী মোতায়েন করা হয়েছে। সবখানে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন। 


একাত্তর/এআর

মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
ঈদযাত্রায় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর