বন্ধুদের সাথে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ২৭ জুন ২০২২, ০২:১৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সাথে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে এক কলেজছাত্র। নিখোঁজ কলেজছাত্রের নাম মাসুদ রানা (২১)। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ও রাজশাহীর তেরখাদিয়ার বাসিন্দা। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকা থেকে নিখোঁজ হয় মাসুদ। 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি বলো জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাসুদের সন্ধানে নদীতে উদ্বার অভিযান চলমান রেখেছে। 

এ ঘটনায় আহত অবস্থায় স্থানীয়রা নিখোঁজ মাসুদের সহপাঠী তালেবকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তালেব। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন  জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের তিনজন ছাত্র একসঙ্গে গোসল করতে নামে। বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নেমে পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন পানিতে ডুবে যায়। 


একাত্তর/এসএ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর