উত্তাল পদ্মা নদীতে ডুবতে থাকা ২১ তরুণকে বাঁচালেন সচিব

আপডেট : ২৭ জুন ২০২২, ০৯:৫১ পিএম

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিন নদীতে ডুবতে থাকা ২১ জনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপুসহ অন্যান্য কর্মকর্তারা। না হলে সেদিন হরিষে বিষাদের ঘটনা ঘটে যেতে পারবো। 

প্রধানমন্ত্রীর সমাবেশ শেষে একটি ট্রলারে করে ফিরছিলেন ২২ জনের একটি দল। পদ্মার প্রবল স্রোতে ট্রলারটি ডুবে গেলে মৃত্যুর মুখে পড়েন যাত্রীরা। এ সময় নদীতে ভাসতে থাকা ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান কর্মকর্তারা। 

২৫ জুন দুপুর আড়াইটা। পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে ভাসছে পুরো জাতি। সেতু উদ্বোধনের পর জাজিরা প্রান্তের সমাবেশ শেষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রলার স্ট্রিমার আর স্পিড বোটে করে জাজিরার সমাবেশে যোগ দিয়েছেন লাখো মানুষ। 

সমাবেশ শেষে অন্য অনেকের মতোই ট্রলারে করে ফিরছিলো ভোলার চরফ্যাশন থেকে আসা একটি দল। পদ্মার তীব্র স্রোতে ২২ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ডাক-চিৎকারে কেউ এগিয়ে আসেনি। মাঝ নদীতে ভাসছিলেন তারা। 

এমন সময় এগিয়ে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তার সঙ্গে থাকা পানি সম্পদ মন্ত্রনালয়ের কয়েকজন কর্মকর্তা। সচিব অপুও পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিড বোট নিয়ে ফিরছিলেন। এমন সময়ই তিনি দেখতে পানিতে ভাসতে থাকাদের।

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিড বোট নিয়ে পদ্মা নদী পার হওয়ার সময় দেখতে পাই, নদীর মাঝখানে নৌকা ডুবে বেশ কিছু লোক বাঁচার জন্য আর্তনাদ করছে। এ সময় আমি তাদেরকে উদ্ধার করি।

image

প্রথম ধাপে স্পিডবোটে করে তারা আটজনকে উদ্ধার করেন। পরে আরও দুইটি স্পিডবোটে দিয়ে বাকিদেরও উদ্ধার করেন তারা। এদের সবাই ছিলেন বয়সে তরুণ। এ সময় নদীতে ছিলো তীব্র স্রোত ও বৃষ্টি। বৈরি আবহাওয়াকে উপেক্ষা করেই সবাইকে উদ্ধার করেন তারা। 

তিনি বলেন, তিনজনের অবস্থা খারাপ হওয়ায় শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আমি নিজে খোঁজ নিয়ে জানতে পারি যে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

পরে নিখোঁজ তামিমের (২৪) মরদেহ তিনদিন পরে শরীয়তপুরের চিডার চর থেকে উদ্ধার করা হয়। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নৌ পুলিশকে বুঝিয়ে দেয়। 

তামিম চরফ্যাশন সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।



একাত্তর/এআর

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর