রেল লাইনে যুবকের মরদেহ, কাটা হাত-পা মিললো পাশের ঝোপে

আপডেট : ২৯ জুন ২০২২, ০১:৫২ পিএম

জামালপুরে রেল লাইনের ওপর থেকে এক যুবকের মরদেহ ও প্রায় ২৫০ ফুট দূরে পাশের ঝোপ থেকে কাটা একটি হাত-পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মুনারপাড়া এলাকা থেকে খণ্ডিত এ মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম মাসুদ (৩০)। তিনি একই ইউনিয়নের বগারপাড় এলাকার দুলাল মিয়ার ছেলে। মাসুদ পেশায় দিনমজুর ছিলেন।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুলতান মিয়া জানান, মঙ্গলবার (২৮ জুন) সকালে মাসুদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বুধবার সকালে পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া রেলক্রসিং এলাকায় হাত-পা কাটা অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহে উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় মৃতদেহের শরীর থেকে একটি পা ও একটি হাত বিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুন: চাকরি গেলো দক্ষিণ সিটির উপ কর কর্মকর্তাসহ ৩৪ জনের

তিনি জানান, ওই যুবকের মরদেহ রেল লাইনের ওপরে পড়ে থাকলেও তার একটি কাটা হাত-পা মরদেহ থেকে প্রায় অনেকটা দূরে পাশের ঝোপে পাওয়া গেছে। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এটি দুর্ঘটনা নাকি হত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর