আশাশুনিতে চিংড়িতে ময়দা পুশ করায় জেল-জরিমানা

আপডেট : ২৯ জুন ২০২২, ০১:৫৭ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি মাছের আড়তে ৩৫০ কেজি চিংড়িতে ময়দার পানি পুশ করার সময় দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়ানুর রহমান। এসময় আটক করা হয় মাছ ব্যবসায়ী পঞ্চানন মন্ডল ও শ্রমিক শাহিনুর রহমানকে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইয়ানুর রহমান জানান, মাছের আড়তটিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার খবরে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৬টি ক্যারেটে আনুমানিক ৩৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

তিনি জানান, এসব চিংড়িতে জেলি ও ময়দা গোলানো পানি পুশ করা হয়েছে। এ অপরাধে মাছের মালিক পঞ্চানন মন্ডল ও শ্রমিক শাহিনুর রহমানকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪২ ধারায় তাদের ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল দেওয়া হয়েছে।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর