ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

আপডেট : ০২ জুলাই ২০২২, ১২:৩০ পিএম

একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কর্মসূচী নেয়ায় ফেনীর ফুলগাজীতে কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (১ জুলাই) ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার এই আদেশ জারি করেন। আদেশে উল্লেখ করা হয়, শনিবার (২ জুলাই) সকাল থেকে ফুলগাজীতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

শনিবার সকালে সদর উপজেলার উত্তর দৌলতপুর ত্রাণ বিতরণের জন্য নির্মিত বিএনপি মঞ্চ ভাঙ্গা দেখা যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: দুই দফা ভূমিকম্পে কাঁপলো পঞ্চগড়

এর আগে শুক্রবার বিকেলে ত্রাণ বিতরণ প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উভয় দলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ১১ জন এবং আওয়ামীলীগের ছয়জন নেতাকর্মী গুরুতর আহত হন। 

এরই প্রেক্ষিতে উভয় দল কর্তৃক একই সময়ে একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচী থাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশংকা রয়েছে মর্মে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবহিত করেন। 


একাত্তর/এসজে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর