সিরাজগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ তিনজন আটক

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২:৫৮ পিএম

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২'র সদস্যরা।

শনিবার (২ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এবং তাদের আটক করা হয়। এসময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। 

জানা গেছে, আটককৃতরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাশিদুল হক ও কামরুজ্জামান রনি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শাকিল আহমেদ। 

image


র‍্যাব-১২'র উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন রোববার (৩ জুলাই) সাড়ে ১১ টার দিকে র‍্যাব-১২ সিরাজগঞ্জ প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সয়দাবাদ এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে থাকা এই তিনজনকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাইভেট কারে বিশেষ কায়দায় রাখা দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই হেরোইনের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর