শিক্ষকের পিটুনি: বাড়ি ফিরলো এক ছাত্রী, অন্যজন পর্যবেক্ষণে

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৫:০৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষকের পিটুনিতে গুরুতর আহত দুই শিক্ষার্থীর একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে। অন্যজনকে এখনও পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

সোমবার (৪ জুলাই) দুপুরে তানজীলা নামের ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পরে স্বজনরা তাকে বাড়ি নিয়ে আসে।

এদিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানিয়েছেন, শিক্ষার্থীদের ওপর এমন নির্যাতনে তারাব পৌরসভার বরপা হাজী নুরউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে এক ছাত্রীর মায়ের দেওয়া লিখিত অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে।

জানা যায়, গত শনিবার দুপুরে ঈদের ছুটির আনন্দে সহপাঠীদের সঙ্গে চুমকি দিয়ে আনন্দ উল্লাস করতে গেলে স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক জসীমউদ্দীন ক্ষিপ্ত হন। এ সময় তিনি ১৬ জন শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন। এদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রী তানজীলা ও নিশির অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাদের ইউএস বাংলা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। 

image


পরে ছাত্রীদের অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে ওই দিন সন্ধ্যায় সাধারণ বেডে স্থানান্তর করা হয়। পর দিন সোমবার দুপুরে তানজীলার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। 

অপরদিকে শারীরিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় নিশি আক্তারকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জওহর লাল জানিয়েছেন, এ ঘটনায় রোববার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: ঘুষের ২৩ লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার পাঁচ দিনের রিমান্ডে

অনুসন্ধানে জানা যায়, শিক্ষক জসিম উদ্দিন বিরুদ্ধে ২০১৭ সালে মার্চ মাসে একই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় ২০১৮ সালে জেল থেকে জামিনে বের হয়ে আবারও শিক্ষকতা শুরু  করেন জসীম উদ্দিন। 

স্থানীয়দের অভিযোগ, সরকারি দলের গুরুত্বপূর্ণ পদ বহন করায় তার বিরুদ্ধে এমন স্পর্শকাতর অভিযোগ থাকার পরও তিনি ওই স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। 

তবে এবার তার বিরুদ্ধে সোচ্চার উপজেলার সংশ্লিষ্ট সব দপ্তর। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর