বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৩:৩৩ পিএম

বগুড়ার শাজাহানপুরের শাক পালায় বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার (৬ জুলাই) দুপুর সাড়ে বারোটায় সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় চাল বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে৷

ট্রাক চালক জানান, তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চাল নিয়ে যশোর অভিমুখে যাওয়ার পথে সেখানে যাত্রা বিরতি করছিলেন৷ এসময় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তবে, তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ফকিরহাটে ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী নিহত

শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নাটোর বগুড়া মহাসড়ক চলাচলের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর