মানিকগঞ্জে বসেছে একশো গরুর হাট, ক্রেতার সংখ্যা কম

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:২৭ পিএম

মানিকগঞ্জে জমে উঠেছে কোরবানীর গরুর হাট। এবার জেলার সাত উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ১০০টি গরুর হাট বসেছে। সবচেয়ে বড় হাট বসেছে জেলার শিবালয়ের আরিচা, সাটুরিয়ার হরগজ, ঘিওর ও ঝিটকা এলাকায়। 

ইতোমধ্যে হাটগুলোতে ছোট, মাঝারি ও বড় গরু উঠেছে হাটে। এছাড়াও, নিয়মিত এসব হাটের পাশাপাশি অস্থায়ীভাবেও হাট বসেছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।  

তবে, হাটগুলোতে প্রচুর পরিমাণে গরু উঠলেও তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা কম। গরু বিক্রেতারা বলছেন, ক্রেতারা গরু দেখছেন কিন্তু কিনছেন না। এবার খড়, ভুসিসহ গোখাদ্যের দাম বেশী হওয়ার কারণে গরু পালনে বেশ খরচ বেড়েছে। তাই গরুর দামও বেড়েছে কিন্তু সেই অনুযায়ী ক্রেতার দেখা পাচ্ছেন না তারা। 

আর ক্রেতারা বলছেন, আকার ভেদে গরুর দাম বেশী হওয়ায় কিনতে হচ্ছে হিসেব করে। এছাড়া আগামী আরও দুইদিন বাকী আছে কোরবানির। শেষের দিকে দাম কিছুটা কমতে পারে। তাই এখন কিনছেন না। মাঝারি আকারের গরুর চাহিদা বেশী হওয়ায় দামও বেশী চাচ্ছেন বিক্রেতারা- এমন কথা বলছেন অনেক ক্রেতাই। 

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বেপারীরা এসেছেন গরু কিনতে। চাহিদা সম্পন্ন গরু কিনে পিকআপ ভ্যান ও বড় ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছেন তারা।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম বলছেন, কোরবানিকে সামনে রেখে জেলায় ১১ হাজার ১৫৫ টি খামারে ২৯ হাজার ৭১৭ টি ষাড়, ১ হাজার ৩৫০টি বলদ,  ১৮হাজার ৪টি ছাগলসহ মোট ৫৬ হাজার ৮৫০টির মতো গবাদি পশু মোটাতাজা করা হয়েছে। 

তিনি আরও বলেন, লাভ বেশী হওয়ায় বেশ কিছু খামারে বড় আকৃতির গরু পালন করা হয়েছে। এবার জেলায় কোরবানির চাহিদা মিটিয়ে অন্য অঞ্চলেও গরু কোরবানির চাহিদা মেটানো সম্ভব হবে। 


একাত্তর/ এনএ
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর