রাণীনগরে পকেটমার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৩:২২ পিএম

নওগাঁর রাণীনগরে পকেটমার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ জুলাই) উপজেলার আবাদপুকুর পশুর হাট থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া গ্রামের নান্নু মুন্সির ছেলে মিলন (২৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০) এবং রেজাউলের ছেলে রেহেল ব্যাপারী (৩০)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর পশুর হাট চলছিল। এ সময় পকেটমার চক্রের কয়েকজন সদস্য কোরবানী পশু কিনতে আসা তিন ক্রেতার পকেট থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নেয়। 

এরপর স্থানীয় কয়েকজন মিলে এই তিন পকেটমার মিলন, আব্দুর রাজ্জাক ও রেহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদি হয়ে পকেটমার চক্রের তিন সদস্যসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রাণীনগর থানায় মামলা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা গেছে। এছাড়াও, অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে কাজ করছেন তারা।


একাত্তর/ এনএ

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর