আবাসিক ভবনে ইয়াবার মজুদ, 'অক্সিজেন ভাই' সহযোগীসহ গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৪:১৬ পিএম

চট্টগ্রাম নগরীর কুয়াইশ এলাকার বিলাসবহুল আবাসিক ভবনে ইয়াবার মজুদ করে মাদক সাম্রাজ্য গড়া অক্সিজেন ভাই নামক কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। 

শুক্রবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সেলিম উদ্দিন (৫০) ও মো. ইসমাইল (৪২)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট আবাসিক এলাকার ফয়সাল টাওয়ারের একটি ভাড়াটিয়া বাসার ভিতরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে র‌্যাব-৭।

উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত বাসার ফ্লাইবোর্ডের ওয়ারড্রব থেকে এবং বাসার নিচতলায় রক্ষিত মোটরসাইকেলের সীটের নিচ থেকে আসামিদের নিজ হাতে বের করে দেয়া মোট সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: মোটরসাইকেলে বাড়ি ফিরতে গিয়ে না ফেরার দেশে দুই ভাই

গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে তা চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি এবং উদ্ধার করা মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর