চা দোকানে তর্কের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১০:৫৬ পিএম

কুমিল্লার দেবিদ্বারে চা দোকানে তর্কে জড়িয়ে সৃষ্ট ঝগড়ায় শান্ত নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

শনিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। 

ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক। 

পু‌লিশ ও স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে তুচ্ছ বিষয় নিয়ে তর্কে জড়ান আমেরিকা প্রবাসী জসিম মিয়ার ছেলে সাজিদ ও নুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে শান্ত। এক পর্যায়ে তর্ক থেকে হাতাহাতি হয়। এসময় সাজিদ তার কাছে থাকা বিদেশী চাকু দিয়ে শান্তসহ আরও চারজনকে আঘাত করে আহত করে৷ 

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত ওপর চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাদেমুল বাহার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়াধীন।


একাত্তর/জো 

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
কুমিল্লার দেবিদ্বারে একটি ‘ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায়’ স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) আটকের ১৮ ঘণ্টা পর আদালত থেকে ছাড়া পেয়েছেন তিনি। বিষয়টি জানাজানির পর সামাজিক...
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের ‘তাজ ফিলিং স্টেশনে’...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর