ঈদের জামাতে দাঁড়ানো কৃষককে ধারালো অস্ত্রের কোপ

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৬:৫৮ পিএম

বগুড়ার ধুনটে ঈদের জামাতে দাঁড়ানো অবস্থায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ফারুক আহমেদ নামে এক কৃষক। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয়।

রোববার (১০ জুলাই) সকাল পৌনে আটটার দিকে উপজেলার বেড়েরবাড়ি গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত কৃষক ফারুক বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার শৈলধুকরি পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। ফারুক আগে ধুনটের বেড়েরবাড়ি বুড়িরভিটা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে বর্তমানে তিনি বেড়েরবাড়ির পাশের গ্রাম শাজাহানপুর উপজেলার শৈলধুকরি পশ্চিমপাড়া গ্রামে সপরিবারে বসবাস করে আসছেন।

আহত ফারুক জানান, ঈদের নামাজ আদায় করার জন্য সকালে বেড়েরবাড়ি গ্রামের মাঠে যান তিনি। খুতবা শেষে দাঁড়িয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক ঐ সময় পেছন থেকে তার ওপর হামলা চালানো হয়। প্রথমে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এসময় তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে আসেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মারধরের ঘটনায় থানায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সোমবার সকাল ৯টায় এবার এ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দেশে এক সময় বিনোদনের বড় মাধ্যম ছিল সিনেমা। আর হলে গিয়ে সিনেমা দেখা ছিল আনন্দ উদযাপনের অন্যতম অনুষঙ্গ। হালে দেশের সিনেমা হলগুলো প্রায় বিলুপ্ত হওয়ায় সেই জায়গা দখল করেছে স্মার্টফোন,ট্যাব। নতুন করে...
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বেড়ী পটল গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। 
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় ব্যাটারি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।  শুক্রবার (৩১ মার্চ) বিকাল পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের গেটে এ ঘটনা ঘটে।জানা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর