প্রেমের টানে আমেরিকান তরুণী গাজীপুরে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১:০০ এএম

আমেরিকার এক তরুণী প্রেমের টানে এসেছেন গাজীপুরের শ্রীপুরে। ধর্ম আর নাম বদলে ভালোবাসার যুবককে বিয়ে করে সেজেছেন বাঙালি বধূ। ভবিষ্যতে তিনি বাঙালি স্বামীকে নিয়ে স্থায়ী বসতি গড়ে তুলতে চান আমেরিকায়।

ঈদ আনন্দের সঙ্গে ওই বাড়িতে এখন বাড়তি আনন্দ-উল্লাস। প্রেমের এই কাহিনী ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ওই নব-দম্পতিকে দেখতে ভিড় জমান।

পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সবাই সাদরে গ্রহণ করেছেন দূর থেকে ছুটে আসা তরুণীকে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা লিডিয়া লুজা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমে হাবুডুবু খেয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই ইমরানকে বিয়ের সিদ্ধান্ত নেন। যথাযথই বাংলাদেশে আসতে না পারায় নেপালে এসে তাদের বিয়ে হয়।

ধর্মান্তরিত হয়ে নামের সঙ্গে স্বামীর পরিবারের উপাধি ‘খান’ শব্দটি যোগ করেন। এখানে স্বামীর পরিবারের সঙ্গে খুবই খুশিতে ও পারিবারিক পরিবেশের চমৎকার দিন কাটাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

ইমরান খান জানান, গত জানুয়ারির শেষ সপ্তাহে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। মাস খানেক পর লুজা বিয়ের প্রস্তাব দেয়। পরে মার্চ মাসে আলাপ আলোচনার ভিত্তিতে দু’জনে নেপালে গিয়ে একটি মসজিদে বিয়ে করেন তারা।

image


ধর্ম, রাষ্ট্র, বয়স কোন কিছুই আটকাতে পারেনি তাদের। বাকিটা জীবন একসাথেই কাটাতে চান তারা। স্ত্রীর ইচ্ছা তিনিও পাড়ি দিতে চান আমেরিকায়, যোগ করেন ইমরান।

আরও পড়ুন: বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা

শ্রীপুরের যুবক ইমরান খান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আর লিডিয়া লুজা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা। দুই ভাইয়ের একমাত্র বোন সে। ছোটবেলা থেকে তিনি দাদুর কাছে বড় হয়েছেন।


একাত্তর/আরএ

এবার প্রেমের টানে সাইপ্রাসের এক তরুণী এসেছেন ঢাকার সাভারে। আন্থি তেলেবান্থু নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেছেন প্রেমিক শামীম আহমেদকে।
যশোরে নিখোঁজের সাত দিন পর এক কলেজছাত্রীর মরদেহ সহপাঠীর বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই কলেজছাত্রীর সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা তিনটার...
মোটরসাইকেলে চড়ে ২৯ দেশ পেরিয়ে সাতক্ষীরায় রোমানিয়ার এক তরুণী। দুইদিন আগে সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। থাকছেন সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষাক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ছয়দিন পর ওই তরুণীকে নিজের মেয়ে বলে দাবি করেছেন এক নারী। এদিকে ওই তরুণী ৫-৬ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর