মোটরবাইকে ২৯ দেশ ঘুরে রোমানিয়ার তরুণী সাতক্ষীরায়

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৮ পিএম

মোটরসাইকেলে চড়ে ২৯ দেশ পেরিয়ে সাতক্ষীরায় রোমানিয়ার এক তরুণী। দুইদিন আগে সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। থাকছেন সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায়।

রোমানিয়ার তরুণী এলেনা একজন পর্যটক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছে তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

এক মাস আগে ইতালি থেকে মোটরসাইকেলে চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তরুণ আন্দ্রেয়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা (ডোনার)। আন্দ্রিয়ার আহ্বানে তার বন্ধু এলেনা বাংলাদেশে এসেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এলেনা ও আন্দ্রেয়ার আহ্ববানে তাদের বন্ধু ইলেরিও ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন।

বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা জানান, আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশে আমি ঘুরেছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে, আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবছি।

এলেনা আরও বলেন, ২৯টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে আসা। তিনি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। তার এক মাসের ভিসা রয়েছে। আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে।

আন্দ্রেয়া জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষায় সহায়তা করতেন। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহ্বানে তার আরেক বন্ধু রোমানিয়ার বাসিন্দা এলেনা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি তার খুব ভালো লেগেছে এখানকার মানুষের আতিথেয়তা ও আপ্যায়নে তিনি মুগ্ধ হয়েছেন। জীবনে কখনও সুযোগ পেলে আবারও তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন।

ঋশিল্পী ইন্টারন্যাশনাল-এর প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) মাহমুদুর রহমান বলেন, সাতক্ষীরায় কাকলি নামে একটি মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতো আন্দ্রেয়া। মূলত আন্দ্রেয়াকে উপলক্ষ্য করে এক মাস আগে বাংলাদেশের সাতক্ষীরায় আসেন ইতালি নাগরিক আন্দ্রেয়া। এরপর আন্দ্রেয়ার আহ্বানে তার বন্ধু রোমানিয়া নাগরিক এলেনা সাতক্ষীরায় এসেছেন দু’দিন আগে। এলেনা একজন পর্যটক।

তিনি আরও বলেন, ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তার যাত্রা আরম্ভ করেন। সবশেষ ২৯টি দেশ পেরিয়ে গত পরশু ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন তিনি। এলেনা তার ৮৫০ সিসি বাইক চালিয়ে পুরো বিশ্বকে একবার ঘুরে দেখতে চান। তার মধ্যপ্রাচ্যের মুসলিম সকল দেশ ঘুরে দেখেছেন, মুসলমানদের সংস্কৃতি তার অত্যন্ত পছন্দের। তাছাড়া বাংলাদেশের সংস্কৃতি তার বেশ ভালো লেগেছে বলে জানান তিনি।


একাত্তর/এআর

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর