হত্যার শিকার অন্তঃসত্ত্বা তরুণীকে মেয়ে বলে দাবি নারীর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষাক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ছয়দিন পর ওই তরুণীকে নিজের মেয়ে বলে দাবি করেছেন এক নারী। এদিকে ওই তরুণী ৫-৬ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (১৮ জানুয়ারি) নূর নাহার নামের এক নারী নন্দীগ্রাম থানায় এসে আলামত দেখে প্রাথমিকভাবে মরদেহটি নিজের নিখোঁজ মেয়ের বলে দাবি করেন।

নূর নাহার জানান, তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে শারমিন বড়। সদরপুর থানার ভাষাণচর নতুন বাজার এলাকার একটি স্কুলে শারমিন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এলাকার এক ছেলের সঙ্গে তার সম্পর্ক থাকার কারণে তার পড়াশোনা বন্ধ করে দেয় পরিবার। 

তিনি আরও জানান, গত ২ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয় শারমিন। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ১০ জানুয়ারি সদরপুর থানায় একটি জিডি করেন তারা। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ওই তরুণী ৫-৬ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়। ঘটনাস্থল থেকে তরুণীর স্যান্ডেল আলামত হিসেবে সংগ্রহ করা হয়।  হত্যাকারী নিহতের পরিচিত কেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্ট নিতে না পারায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিলো না। এক নারী থানায় এসে আলামত দেখে প্রাথমিকভাবে নিজের নিখোঁজ মেয়ে বলে দাবি করেছেন। পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে। 

আরও পড়ুন: বখাটের লাঞ্ছনার জেরে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

ওই তরুণীকে কিভাবে হত্যা করা হয়েছে প্রশ্ন করা হলে ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ এবং ধর্ষণকারী বা হত্যাকারী কতজন তা বলা যাবে।     

উল্লেখ্য, শুক্রবার (১৩ জানুয়ারি) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বেড়াগাড়ীর পূর্ব মাঠের জনৈক তোতা মিয়ার সরিষাক্ষেত থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের বোরকা এবং বেগুনি রঙের ওড়না। তরুণীর হাতে মেহেদি দিয়ে 'বি+এস' লেখা ছিল।


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর