মদনপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিক্ষার্থী নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৩:২৮ পিএম

নারায়ণগঞ্জের মদনপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (১৫ জুলাই) সকালে পৌনে এগারোটার দিকে নারায়ণগঞ্জের মদনপুর নামকস্থানে অজ্ঞাত বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাহিমা (২২)। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন, রাহাত (২৫), আনান (২২) ও কাজী (২২)। তারা সবাই গুরুতর আহত।

নিহতের সহপাঠী আসিফ জানান, তারা সকলে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। সকালে ঢাকার আফতাবনগর থেকে ১০-১২ শিক্ষার্থী (বন্ধু) মিলে দুইটি প্রাইভেটকারযোগে নারায়ণগঞ্জের পানাম সিটিতে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত বাস একটি প্রাইভেটকারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর।


একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর