তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৭:২৫ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়নায় ঝুলন্ত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত প্রিয়া আক্তার (১৯) বিরামপুর এলাকার বাবুল মজুমদারের মেয়ে।

নিহত তরুণীর পরিবারের দাবি, পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ‘আত্মহত্যা’ করেন তিনি। 

নিহত প্রিয়ার ভাই তারেক জানান, প্রিয়া পরিবারের সদস্যদের সাথে অভিমান করে গভীর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। 

ভোরবেলা তার মা কুলছুমা বেগম প্রিয়াকে নামাজ পড়তে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায় বলে জানান তিনি।

এরপর পুলিশে খবর দিলে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, তরুণীর আত্মহত্যার খবর পেয়ে আমরা সকালে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও রুজু করা হয়েছে।


একাত্তর/জো

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর