বাবা-মার কাছে ফিরলো ডাস্টবিনে ফেলে দেয়া শিশুটি

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১২:৩৬ পিএম

বগুড়ায় ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতকটিকে তারা বাবামায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। মিলেছে তার বাবার পরিচয়ও। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় জলেশ্বরীতলার পৌরসভা লেনে ডাস্টবিন থেকে তাকে উদ্ধার করা হয়। সেখানে এক গণমাধ্যমকর্মী তার বাসার দরজা খুলে ওই কন্যা নবজাতকের কান্না শুনতে পান। 

পরে তিনি থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। উদ্ধারের সময় শিশুটির আনুমানিক বয়স ছিল সাতদিন।

জানা গেছে, এক প্রেমিক জুটির বিবাহবহির্ভূত সন্তান ছিল ওই শিশুটি। তবে দুই পরিবারের দ্বন্দ্বের কারণে বাচ্চাটি কেউ মেনে নিচ্ছিল না। বাচ্চাটির বাবাও অস্বীকার করে যাচ্ছিলেন। 

পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে তাদেরকে খুঁজে বের করে শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়। 

বগুড়া সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান (সদ্য বদলি হয়ে বেলকুচি থানার ওসি হিসেবে যোগদান করেছেন) শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করেন। 

তিনি জানান, প্রথমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয় এবং মা-বাবার সন্ধানে কাজ শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যাবহার ও অন্যান্য বিষয়গুলোর উপর নজর দিয়ে খুঁজতে থাকলে এক পর্যায়ে ঐ শিশুর বাবা-মার সন্ধান পাওয়া যায়। 

তিনি জানান, শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হয়ে শিশুটিকে নিতে আগ্রহ প্রকাশ করে। নিজেদের ভুল বুঝতে পেরেছেন জানিয়ে তারা বলেন, এখন তারা বিয়ে করে সংসার করতে চান। 

আরও পড়ুন: রেলের ইঞ্জিনসহ তেলবাহী বগি লাইনচ্যুত

তাজলিমুর রহমান আরও জানান, একটি সাদা শপিং ব্যাগে শাড়ি দিয়ে মুড়ে রাখা হয়েছিল বাচ্চাটিকে। সঙ্গে শিশুটির খাবার হিসাবে দুধসহ একটি ফিডার দেয়া হয়েছিল। মা’র উদ্দেশ্য ছিল বাচ্চাটি বেঁচে থাকুক আর কেউ কুড়িয়ে পেয়ে নিয়ে যাক। 

তবে দুই পরিবার এখন তাদের বিয়ে মেনে নিয়েছেন। স্বীকৃতিও দিয়েছেন বাচ্চাটিকে। এখন ওই নবজাতকসহ ভাল আছেন ওই প্রেমিক যুগল।


একাত্তর/এসজে 


টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর