রাজৈরে ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১০:১২ পিএম

মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাপায় রাস্তার মাঝে উল্টে যাওয়া ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মা রওশনারা বেগম ও মেয়ে আল্লাদি আক্তার ভাঙ্গা থানার সলিমদিয়া গ্রামের নুরুল মাতব্বরের স্ত্রী ও মেয়ে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ জানায়, টেকেরহাট থেকে রাজৈরের দিকে ভ্যানটি আসছিল। বৌলগ্রামে ডাইভারশনের কাছে এসে ভ্যানটি উল্টে ভ্যানের দুই যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। এসময় পিছনে থাকা ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। 

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  


একাত্তর/জো 

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর