সিরাজগঞ্জে মেয়ে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০২:০৬ পিএম

মেয়ে শিশু জন্ম নেওয়ায় তাকে পায়ের তলায় পিষিয়ে হত্যার দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা  বদিউজ্জামান (২৮) এর  মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে। এছাড়াও বদিউজ্জামান কে পেনাল কোডের ২০১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর এবং আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।  

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজকরণী  এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। দ্বিতীয় দফায় তার স্ত্রী আরও একটি কন্যা সন্তান জন্ম দেন। যার নাম রাখা হয় সুমাইয়া। সুমাইয়ার জন্মের পর থেকেই বাবা অসন্তুষ্ট ছিল। তিনি তার স্ত্রীকে মাঝে মধ্যেই ওই কন্যাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরই এক পর্যায়ে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত শিশুকে নিয়ে পায়ের তলায় পিষিয়ে হত্যা করে বদিউজ্জামান। এরপর শিশুটিকে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান তিনি।  

এ ঘটনায় শিশুটির মা সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘদিন পরে আসামী বদিউজ্জামান গ্রেপ্তার হন। তারপর শুনানি শুরু হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি বদিউজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  


একাত্তর/এআর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর