ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:১৭ পিএম

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে গ্রেপ্তার করেছে নগরীর কোতোয়ালি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ছুরিও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ গেইটের পাশের পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, জামিয়াতুল ফালাহ মসজিদের মেইন গেইটের পাশে অন্ধকার পরিত্যক্ত একটি ঘরে বেশ ক’জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়।

আরও পড়ুন: বাস ও অটোভ্যানের সংঘর্ষে পিতা-পুত্রসহ তিনজন নিহত

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কয়েকটি ছোরাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কয়েকজনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর