নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির গাছে ধাক্কা, মাদ্রাসা শিক্ষক নিহত

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৪:১৪ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কোটি সিএনজিচালিত অটোরিকশা গাছে ধাক্কা দিলে সিএনজির যাত্রী এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ধানগড়া-ব্রহ্মগাছা আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহত মাদ্রাসা শিক্ষকের নাম মুফতি মনিরুল ইসলাম। তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদ্রাসার শিক্ষক।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আহমেদ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে জানান, শিক্ষক মনিরুলসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশাটি ধানগড়ার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনিরুল। 

আরও পড়ুন: কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ মনিরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
শেরপুরে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর