অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ দুই সন্ত্রাসী আটক

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১২:১৫ পিএম

ঝিনাইদহে অস্ত্র, গুলি, ফেনসিডিলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। 

শনিবার (৩০ জুলাই) ভোররাত দুইটার দিকে মহেশপুর উপজেলার জাগুসা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত মিলন হোসেন (৩৪) যশোর বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে এবং ফরহাদ হোসেন (৩২) যশোর সদর উপজেলার রামনগর খাঁপাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬'র কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, গোপন সংবাদর ভিত্তিতে ভোররাতে মহেশপুর উপজেলার জাগুসা গ্রামে র‌্যাবের টহল দল অভিযান চালায়। সেসময় যশোর থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে মিলন ও ফরহাদকে আটক করা হয়। তাদের তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও মোটরসাইকেলে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক, হত্যা ও মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর