দিনমজুরের মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৪:২২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আবু সালেহ (৫০) উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকে আবু সালেহর স্ত্রী কোহিলা বেগম (৩৫) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সালেহ ও কোহিলা বেগমের কোনো সন্তান নেই। রাতে তাদের ঝগড়া হয়। সকাল থেকে তাদের  ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আবু সালেহর ছোট ভাই আল আমিন তাকে খুঁজতে যান। এ সময় তিনি রান্নাঘরে আবু সালেহর মরদেহ পড়ে থাকতে দেখেন।

আল আমিন বলেন, আবু সালেহ দুই বছর আগে একই গ্রামের কোহিলা বেগমকে বিয়ে করেন। আবু সালেহর তৃতীয় স্ত্রী ছিলেন তিনি। ওই বাড়িতে শুধু তারাই থাকতেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রাতের ঝগড়ার জেরে কোহিলা তার ভাইকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন বলে তিনি ধারণা করছেন বলে জানান। 

উত্তর মিঠাখালী গ্রামের গ্রাম পুলিশ মো. আবদুল হালিম জানান, আবু সালেহর মরদেহ কাদামাখা অবস্থায় রান্নাঘরে পড়ে ছিল। রান্নাঘরের পাশে একটি দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আবু সালেহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে আবু সালেহর স্ত্রী নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর