স্কুলছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ অফিস সহকারী আটক

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:১৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রী ভারাহুত উচ্চ বিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও ইভটিজিংয়ের অভিযোগে বিদ্যালয়টির অফিস সহকারীকে আটক করেছে পুলিশ।

আটক অফিস সহকারীর নাম জাহাঙ্গীর হোসেন।তার বাড়ি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি এলাকায়।

সোমবার (১ আগস্ট) বিকেলে ভারাহুত শিরট্টি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিচার চেয়ে অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার বিকেলে ভারাহুত শিরট্টি উচ্চ বিদ্যালয়ে যায়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনকে পুলিশ আটক করে। 

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা বলে, বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে  নবম শ্রেণির একাধিক ছাত্রীকে বিভিন্ন কৌশলে যৌন হয়রানি ও ইভটিজিং করে আসছিলেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার বানু ও ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদুল বলেন, বিষয়টা আমরা জানতাম না। নবম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক বিষয়টি আমাদের জানায়। আমরাও এ ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি করছি।

আরও পড়ুন: তিন বছরের শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যায় গ্রেপ্তার এক

এ ব্যাপারে  সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইসতিয়াক আলম বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলা হয়। এ সময় অন্তত ১০ জনের বেশি ছাত্রী এই অভিযোগ করে। পরে অফিস সহকারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


একাত্তর/এসি

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর