পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৩:৪৭ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলারের সামনে থেকে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, বিজিবি ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন খবরে জানতে পারে একদল চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে যাচ্ছে। 

সেই অনুযায়ী বেলা ১১টার দিকে ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময়  চোরাকাবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আটটি ইউএস ডলারের বান্ডিল (এক হাজার পরিমাণের) ৮৫ নম্বর মেইন পিলারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: টাইলস আমদানিতে বড়ো অঙ্কের ডলার যাচ্ছে বিদেশে

তিনি আরও জানান, উদ্ধার করা ডলারগুলো দামুড়হুদা মডেল থানায় জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাকারবারি ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসি

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর