বগুড়ায় জমির বিরোধে হত্যায় ৯ জনের যাবজ্জীবন

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৪:০১ পিএম

বগুড়ায় জমি বিরোধের জেরে হত্যার অভিযোগে ৯ আসামির যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন ছয়জন। রায় ঘোষণার সময় দণ্ড পাওয়াদের মধ্যে সাত জন উপস্থিত থাকলেও দুইজন এখনও পলাতক।  

বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ড যারা পেয়েছেন তারা হলেন- মানিক মিয়া ও তার বাবা ইসমাইল ওরফে ইন্নুস, আব্দুল গফুর, জাকের মিয়া, আব্দুল খালেক, আব্দুল গনি, সুলতান মোল্লা, ইন্তাজ আলী। তাদের সবার বাড়ি সদরের চালিতাবাড়ী গ্রামের নাগরকান্দি পাড়ায়। এদের মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক রয়েছেন।

মামলায়  যারা খালাস পেয়েছেন তারা হলেন- মো. আরিফ, মো. ইউসুফ, মোছা. আলেতন নেছা, মোছা. রেহেনা, মো. সিরাজ উদ্দিন ও মো. সুলতান উদ্দিন। এদের বাড়িও নাগরকান্দি এলাকায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, আব্দুল জোব্বারের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০০৮ সালের ২০ জুনের বিকেলে সম্পত্তির সমস্যা নিয়ে সরেজমিনে সার্ভেয়ারের তদন্তকালে আসামিরা হামলা করে। এ সময় আব্দুল জোব্বারের বুকে ছুরিকাঘাত ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আর পড়ুন: পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাজু বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় দীর্ঘ বিচার-শুনানির পর আজ বুধবার রায় দেয়া হয়। রোকেয়া নামে এক অভিযুক্ত মারা যাওয়ায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর