রাজৈরে ট্রাকের চাপায় তরুণীর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৬:০১ পিএম

মাদারীপুরের রাজৈরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির এক ট্রাকের চাপায় এক যুবতী নিহত ও তার সঙ্গী যুবক গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত যুবতী নূপুর (২৮) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের আবুল ফয়েজ এর মেয়ে। আর গুরুতর আহত যুবক সোহেল শিকদার নামের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের খোকন শিকদারের ছেলে ।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, তারা দুজন রাস্তা পার হচ্ছিল। এসময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুপুর মারা যায়। গুরুতরভাবে আহত হয় সোহেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। 

এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর