হাজীগঞ্জে চার মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:৩৪ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে রহস্যজনক মৃত্যু হয়েছে চার মাস বয়সী এক শিশুর। আর এ ঘটনায় সন্দেহের তীর ছোঁড়া হচ্ছে তার মায়ের দিকে। 

শনিবার (৬ আগস্ট) ভোরে হাজীগঞ্জের বাড্ডা মিজি বাড়িতে শাহরিন নামে ওই শিশুর মৃত্যু হয়। সে ওই বাড়ির প্রবাসী ফারুক হোসেনের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানান, সকালে মায়ের হাতে শিশু খুন হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ওই বাড়িতে যান। 

এসময় তিনি নিহত শিশুর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং মরদেহের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।  

শিশুটির মামার বাড়ির লোকজন জানান, অন্যদিনের মতো শিশুটিকে নিয়ে মা মানসুরা রাতে ঘুমাতে যান। কিন্তু রাত তিনটার পর শিশুটির কোন সাড়া-শব্দ না পেয়ে, তার মা কান্নাকাটি শুরু করেন। 

আরও পড়ুন: পাবনায় অস্ত্রসহ দুই কারবারি আটক

মায়ের কান্নাকাটি শুনে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে দেখেন শিশুটি মারা গেছে। শিশুটির মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন তার বাবার পরিবারের সদস্যরা। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


একাত্তর/এসজে
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর