পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:১৮ পিএম

পঞ্চগড়ের সদর উপজেলায় একটি পুকুরে ডুবে রাশেদ (১১) ও আনিস (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৭ আগস্ট)  সন্ধ্যায় জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত শিশু রাশেদ ওই এলাকার আবু তালেবের ছেলে এবং আনিস একই এলাকার রহমত আলীর ছেলে। তার সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় শিশু রাশেদ ও আনিস তাদের বাড়িতে না ফেরায় তাদের দুজনের পরিবার তাদের খোঁজাখুঁজি করে৷ একপর্যায়ে তাদের মরদেহ বাড়ির পাশে নতুন খনন করা একটি পুকুরে ভাসতে দেখা যায়৷ পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় পুকুরে গোসল করতে নেমে পানির গভীরে গেলে ডুবে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীতে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/আরএ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর