বিকাশে খোয়া যাওয়া চিকিৎসার টাকা ফিরিয়ে দিলো পুলিশ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৪:১৮ পিএম

নোয়াখালীর কবিরহাট থানার পুলিশ বিকাশে খোয়া যাওয়া শারীরিক প্রতিবন্ধী এক নারীর চিকিৎসার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কবিরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম উদ্ধারকৃত টাকা ওই নারীর হাতে হস্তান্তর করেন।

শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মো. গোলাম মাওলার মেয়ে।

পুলিশ জানায়, শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তারের চিকিৎসার জন্য তার ভাই সাইফুল ইসলাম কিছু দিন আগে কুয়েত থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা তার মুঠোফোন নম্বরে পাঠায়। টাকাগুলো পাঠানোর সময় ভুল করে নাটোরের অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ আগস্ট বিকেলে কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ আরো জানায়, জিডির সূত্র ধরে কবিরহাট থানার ওসির তত্ত্বাবধানে ৭ দিনের মধ্যে প্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করে ওই নারীকে বুঝিয়ে দেয় পুলিশ।

নাছরিন আক্তার জানান, টাকা ফেরত পেয়ে তিনি খুশি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের জন্য খুব সম্মানের।

তিনি বলেন, ওসি আন্তরিকভাবে কাজ করেছেন। আমি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সকলের জন্য দোয়া করি।

আরও পড়ুন: তুরাগ নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মানবিক বিবেচনায় দায়িত্ব নিয়ে কাজ করেছে পুলিশ।


একাত্তর/আরএ

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর