দেবীদ্বারে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৬:৩৬ পিএম

কুমিল্লার দেবীদ্বারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়েছে। 

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে দেবীদ্বারের বাগুর গ্রামের মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় লিটন সরকারকে প্রধান আসামি ও ১১ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) চান্দিনা বাস স্টেশন সংলগ্ন আদি মাতৃভান্ডার দোকানের সামনে এ ঘটনায় আহত যুবক হলেন- মো. সাগর (২২)। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা বলছেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বের বহি:প্রকাশ এই ঘটনা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মো. সাগরের চাচা হৃদয় মিয়া চান্দিনা বাজারে কনফেকশনারী দোকান ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকেলে হৃদয়ের দোকানের পাশে একটি ছেলে ও একটি মেয়েকে ঘুরাঘুরি করতে দেখেন। ওই সময় হৃদয় তাদের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলে, উত্তরে তারা কিছু লাগবেনা বলে জানায়।

তখন হৃদয় তাদেরকে ওই স্থানে অযথা ঘুরাঘুরি করতে নিষেধ করলে তারা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ভাগিনা অনিককে ফোন করে নিয়ে যায়। 

অনিক গিয়ে দোকানের মধ্যেই হৃদয়কে মারধর করে। এরপর সন্ধ্যায় চান্দিনা বাস স্টেশনে অনিকের সাথে মো. সাগরের দেখা হয়। ওই সময় সাগর তার চাচাকে মারধরের কারণ জানতে চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। 

খবর পেয়ে লিটন সরকার তার দলবল নিয়ে সাগরের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

আহত সাগর জানান, লিটন সরকার ছাড়াও হামলায় যারা অংশ নেয় তারা হলো, দেবীদ্বার উপজেলার মো. কাউছার আহমেদ, জাফরাবাদ গ্রামের যাদব শীল, মো. রবিউল্লাহ, জাফরাবাদ মনিপুরের মো. সোহাগ মিয়া, মো. শামীম, ভরাট গ্রামের মো. আরিফ, খাদঘর গ্রামের মহসিন উদ্দিন পলাশসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন। 

আহত সাগরের বাবা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে লিটন সরকারের নেতৃত্বে মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

হামলার বিষয়ে লিটন সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে পর্যটককে মারধরের অভিযোগ

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান বলেন, এ ঘটনায় শুক্রবার বাগুর গ্রামের মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ১১ জন নামীয়সহ ১০-১২ জনের নামে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছে শুনেছি। পুলিশ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর