কালীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৬:৫৩ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে যশোর সদর উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের লেবুতলা গ্রাম থেকে মতিয়ার রহমানকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। এরপর বিকেলে পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। 

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে পারুল বেগমকে (৪৫) হত্যা করেন স্বামী মতিয়ার রহমান। পুলিশের কাছে জবানবন্দিতে তিনি বলেন, 'ঘরে থাকা কাঠের বাটাম দিয়ে তার মাথায় কয়েকবার আঘাত করি। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর মারা গেছে বুঝতে পেরে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই।' 

প্রতিবেশিরা জানান, প্রায়ই মতিয়ার-পারুল দম্পতির মধ্যে সংসারের নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তবে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটায় প্রতিবেশিরা তেমন গুরুত্ব দেয়নি। 

বুধবার সকালে পারুলকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। 

জানা গেছে, নিহতের সংসারে দুই মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ে শারীরিক প্রতিবন্ধী ও এক মেয়ে বিবাহিত।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে পর্যটককে মারধরের অভিযোগ

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, ঘটনার পর থেকে ঘাতক মতিয়ার রহমান পলাতক ছিল। এরপর তাকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। 

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সে যশোরের লেবুতলা গ্রামে অবস্থান করছে। সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর