মৌলভীবাজারে দুর্বৃত্তের কোপে সাংবাদিক গুরুতর আহত

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৪:২৮ পিএম

মৌলভীবাজারে দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার উবাহাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার পর সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার শিকার ওই সাংবাদিকের নাম আব্দুল বাছিত খাঁন। তিনি দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, একাধিক মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

image


এদিকে সাংবাদিক আব্দুল বাছিত খাঁনের উপর হামলার খবর পেয়ে কমলগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা এবং কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: গাংনীতে ছাত্রলীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে। 

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।


একাত্তর/এসি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর