দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত দুই

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৪:২১ পিএম

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিনজন। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর চারটার দিকে জেলার ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইলের কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।

ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় তিনজন। অটোরিকশার যাত্রীরা আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। 

আরও পড়ুন: বরগুনায় ছাত্রলীগকে লাঠিপেটা কেন, জানতে তদন্ত কমিটি

নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে। 


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর