ভাসানচর থেকে পালানো তিন রোহিঙ্গা সুবর্ণচরে আটক

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০১:৫৫ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় নারী, শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন।

তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য বের হয়েছে বলে পুলিশকে জানায়।

আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮২নং ক্লাস্টারের মো. রফিকের স্ত্রী মনোয়ারা বেগম (২৫), তার মেয়ে সমিরা (৮) ও ১৩ মাস বয়সী শিশু কাইছার।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোহিঙ্গারা দালালের মাধ্যমে পালিয়ে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের আখতার মিয়ার হাট সংলগ্ন এলাকায় নূরী মাদ্রাসার পাশে কাঠের পুলের উপর এলে পুল ভেঙে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে স্থানীয় জনগণ ঘটনাস্থলে এসে তাদের পরিচয় জানতে চাইলে রোহিঙ্গারা তাদের পরিচয় দিতে পারেনি। তখন স্থানীয় জনগন রোহিঙ্গা বুঝতে পেরে স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিনের কাছে নিয়ে আসে তাদের। পরে চেয়ারম্যান স্থানীয় ছনখোলা পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে চরজব্বর থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের 

আটক মনোয়ারা বেগম জানান, একদল বাঙালি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে নদীতে মাছ ধরার পাশাপাশি টাকার বিনিময়ে পালানোর জন্য ভাসানচর নদীর ঘাটে আরেক বাঙালি দালাল চক্রের কাছে হস্তান্তর করে দেয় তাদের।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


একাত্তর/জো 

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর