সলঙ্গায় ১০০ গ্রাম হেরোইনহ দুইজন আটক

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০১:৩৩ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা। 

শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‍্যাব-১২ সদর দপ্তরের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় আটক হয় তারা।

আটককৃত আসামীরা হলো, রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দুরুল হুদা (২৫) ও মজিবর রহমান মঞ্জুরের ছেলে শাহদত হোসেন (২৯)।

র‌্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ শনিবার বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‍্যাব-১২ সদর দপ্তরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

পরে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর