পেছন থেকে বাইকে বাসের ধাক্কা, চালক নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১০:৩৫ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় কলেজ বাসের ধাক্কায় ইমরুল হক (৫০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) দুপুরে পৌর এলাকার ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কের কো-অপারেটিভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল হক কুমিল্লার দাউদকান্দির তালতলা গ্রামের আব্দুল রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭নং ইউনিটে প্লান্ট অপারেটরের দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে ইমরুল হক ঘোড়াশাল পৌরসভা থেকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কের কো-অপারেটিভ জুটমিল এলাকায় পৌঁছলে পেছন থেকে নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের একটি শিক্ষার্থীবাহী দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ইমরুল হক ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এসময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কক্সবাজারে ট্রলার ডুবি: মৃতের সংখ্যা বেড়ে সাত

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক বাস জব্দ ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর