বরিশালে বাস-ট্রলি সংঘর্ষ, নিহত তিন

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০১:১৪ পিএম

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক ও তার দুই সহযোগীসহ তিনজন নিহত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে দশটায় বাকেরগঞ্জের কাঠেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ট্রলির চালক জহিরুল তালুকদার এবং তার সহযোগী রাকিব ও বায়েজিদ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান, হুমায়রা এন্টারপ্রাইজের বাসটি কুয়াকাটা থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে সংঘর্ষ হয়। 

এসময় ঘটনাস্থলেই ট্রলির চালক জহিরুল তালুকদার নিহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যালে পাঠালে পথিমধ্যেই তাদের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় বাস চালক মো. শামীমকে আটক করেছে পুলিশ।


একাত্তর/এসজে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর